শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে পরীক্ষামূলক একটি ফেরি সফলভাবে যান পারাপার করলেও স্রোতের গতি বাড়ায় ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। আবার এক সপ্তাহ পর পর্যবেক্ষণ টিম রুটটি পরিদর্শন করবে। বন্ধের ৪দিনের মাথায় পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ফেরি কুঞ্জলতা ৩৪টি যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। বাংলাবাজার ঘাটে যানবাহন পার করে পর্যবেক্ষকসহ ২২টি যানবাহন নিয়ে আবার শিমুলিয়া ঘাটে ফিরে আসে।
পর্যবেক্ষক টিমে থাকা বিআইডাব্লিউটিসি পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান জানিয়েছেন, পরীক্ষামূলক যানবাহন নিরাপদে ঘুরে আসলেও স্রোতের গতি কমে না আসায় চালু করা যাচ্ছে না ফেরি। তবে সাত দিন পর আবার চালুর চেষ্টা করা হবে। এখন দিনের বেলায় ৮৭ টি লঞ্চ ও ১০১টি স্পিডবোটে যাত্রী পারাপার করা হচ্ছে। গত সোমবার দুপুর থেকে পদ্মার স্রোতের গতি বাড়ায় দুর্ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি। এর আগে স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল বিআইডব্লিউটিসি। দীর্ঘ ৪৭ দিন বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর সীমিতভাবে ফেরি সচল হলেও মাত্র ৭ দিন চালু থাকার পর একই কারণে ১১ অক্টোবর আবারও ফেরি বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com