বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীর কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন নির্বাচন ৩য় ধাপের তফসিলে অন্তর্ভূক্তির দাবীতে সংবাদ সম্মেলন

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বাংলাদেশ নির্বাচন কমিশনের তৃতীয় ধাপে ঘোষিত তফসিলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ও ৪নং বরিশাল ইউনিয়ন অন্তর্ভূক্ত না হওয়ায় গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন দুটির সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীগণ। ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সম্ভব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মাহবুব প্রধান, উপজেলা আওয়ামীলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা। এসময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমানা জটিলতার অজুহাতে দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ধরে নির্বাচন বঞ্চিত হয়ে আসছে ওই দুই ইউনিয়নের মানুষ। পাশাপাশি নির্বাচন না থাকায় কার্যত কোন উন্নয়নের ছোঁয়াও লাগেনি। এজন্য তৃতীয় ধাপের ঘোষিত তফসিলে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন অন্তর্ভূক্ত করার জোর দাবী জানান তারা। সংবাদ সম্মেলনে কিশোরগাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন লিটন, সাজু প্রামানিক, এনামুল হক, এম.এ হালিম সরকার, বরিশাল ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com