শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কায় যাত্রীবাহী বাসের একই পরিবারের চারজনসহ নিহত ৬ আহত ১০

ফয়জুর রহমান ফরহাদ ত্রিশাল (ময়মনসিংহ)
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে
ত্রিশালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাস ধাক্কায় ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ ৬ জন নিহত আহত হয়েছে ১০ জন। ত্রিশাল থানা পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানাযায়, শনিবার দুপুরে শেরপুরগামী রহিম পরিবহন (ময়মনসিংহ গ ১১-০৯৪৮) ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় দাড়িয়ে থাকা বালিবাহী ড্রামট্রাককে (ঢাকা মেট্রো ট ১৫-৮৪৪৩) ধাক্কা দিলে ঘটনাস্থলে একই পরিবারের পিতা মাতা দু-শিশু সন্তানসহ ৫ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে দশজন আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন ফুলপুর উপজেলা হুজু(৩০), তার স্ত্রী ফাতেমা(২৮), ছেলে আব্দুল্লাহ(১০), ও মেয়ে আজমিনা(০৮) অজ্ঞাত(৩৫)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে উপজেলা নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিককে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। ত্রিশাল থানা ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামকস্থানে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকে পিছনদিকে আসা শেরপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাচজন নিহত ও দশজন আহত হয়েছে। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছে। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com