শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাকিবের দেখা পেলেন অভিমানী সুমাইয়া

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

শাকিব খানের শুটিং দেখতে না নিয়ে যাওয়ায় স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার চেষ্টা করা মাদারগঞ্জ উপজেলার সেই গৃহবধূর ইচ্ছা পূরণ হলো। পেলেন প্রিয় অভিনেতার সাথে সাক্ষাতের সুযোগ!
গত শুক্রবার বিকেল চারটার দিকে স্থানীয় সাংসদ মির্জা আজমের ছোট ভাইয়ের মাধ্যমে শাকিবের ‘গলুই’ সিনেমার শুটিং সেটে এসে তার সঙ্গে দেখা করেন ওই গৃহবধূ। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও সেই নারী ভক্তকে প্রায় ২০ মিনিট সময় দেন শাকিব। এসময় আরও উপস্থিত ছিলেন ওই গৃহবধূর স্বামী-সন্তান, গলুই এর পরিচালক এস এ হক অলিক, আজিজুল হাকিমসহ শুটিং সংশ্লিষ্টরা। শাকিবকে কাছ থেকে দেখতে পেয়ে সেই গৃহবধূ আবেগে আপ্লুত হয়ে পড়েন। ঘটনাটি ঘটার পর শাকিব খান জেনেছিলেন সোশাল মিডিয়ার মাধ্যমে। তখন তিনি গণমাধ্যমে জানিয়েছিলেন, ওই ভক্ত ও তার পরিবারকে শুটিংয়ে ডাকবেন। সেই কথা রাখলেন দেশ সেরা এই চিত্রনায়ক।
সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, শুক্রবার বিকেলে মাদারগঞ্জে শুটিং সেটে আসেন গৃহবধূ সুমাইয়া। তার স্বামী ইয়াসিনও এসেছিলেন। শাকিব খান তাদের সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। শাকিব খান তাদের উদ্দেশে বলেন, যা হয়েছে সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে। পরিচালক এস এ হক অলিক বলেন, পাগল ভক্তের মনের ইচ্ছে পূরণের চেষ্টা করেছি। ভবিষ্যতে যেন এমন কাজ না করে সেজন্য তাদের বলা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com