বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বেগম জিয়ার মামলা প্রত্যাহারসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং বিএনপি কেন্দ্রিয় কমিটির সদস্য রাজিব আহসানসহ সকল কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচ তসলিম উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন। বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু ও মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনিসহ অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com