শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোরগঞ্জে জাতীয় স্যানিটেশন মাস শুরু

ফকির মতি কিশোরগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২১ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর যৌথ উদ্যোগে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত বণিক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিতিশ বড়–য়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, পপি (সৌহার্দ) প্রোগ্রাম অফিসার এ.এম.এফ আহাদ, ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসক কিশোরগঞ্জ অফিস চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে হাত ধোয়া প্রদর্শনের উদ্বোধন করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com