শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচ শতাধিক সমর্থক নিয়ে মেম্বার পদপ্রার্থী সবুজ ব্যাপারীর মনোনয়নপত্র দাখিল

সাইফুল মৃধা আগৈলঝাড়া :
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গৈলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দুইবারের সফল মেম্বার (১৩ বৎসর) মোঃ সবুজ বেপারী ১৭.১০.২০২১ তারিখ রবিবার পাঁচ শতাধিক সমার্থক সহ আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় মনোনয়নপত্র জমা দেন। সকাল ১০ ঘটিকায় দাসের হাট থেকে সমর্থকদের সাথে নিয়ে আগৈলঝাড়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করেন ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তার সাথে ছিলেন। মনোনয়নপত্র জমার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মোঃ সবুজ বেপারী সবার কাছে দোয়া কামনা করছেন। জনগণের পাশে থেকে এলাকার মানুষের উন্নয়ন করার সুযোগ চেয়েছেন। তি?নি আ?রো বলেন আমি এলাকার উন্নয়ন এবং গরিব মানুষের পাশে থাকতে এই নির্বাচনে অংশগ্রহণ করে?ছি। দুইবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকায় অনেক উন্নয়ন মূলক কাজ করেছি। সব সময় জনগণের পাশে রয়েছি। যদি এবার আবার সেই সুযোগটা এলাকার জনগণ আমাকে দেন তাহলে আমি আমার সাধ্যমত জনগণের পাশে থাকে গরীব দুঃখী মানুষের সেবা করে যাব। মনোনয়নপত্র জমাদান এর সময় মেম্বার পদপ্রার্থী জনাব সবুজ বেপারী সাথে উপস্থিত ছিলেন কাঁঠালবাড়ি সমাজের সম্মানিত সভাপতি জনাব মোঃ ইউনুস সরদার, সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জনাব রেজাউল করিম বেলাল, এস এম হালিম। দক্ষিণ শিহিপাশা পশ্চিমপাড়া সমাজের সম্মানিত সিঃ সহ-সভাপতি জনাব এমদাদ ফকির, নুরুল হক হাওলাদার, আগৈলঝাড়া নতুন আলো যুব সংঘের সভাপতি ও সাংবাদিক জনাব মনজুর আলম লিটন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সম্পাদক সাংবাদিক হাসান হাওলাদার, সহ ৬নং ওয়া?র্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com