শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

পটুয়াখালী গলাচিপায় পৌর শ্রমিক লীগের আয়োজনে গতকাল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)। বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গেলাম মোস্তফা টিটো, সহ-সম্পাদক মো. আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিনসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি এস এম শাহজাদা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা সকল শ্রমিক লীগকে সক্রিয় হিসেবে কাজ করতে হবে। পরে কেক কেটে ও ব্যানার সহ র‌্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোশনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com