শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চীনে বন্ধ হচ্ছে লিংকডইনের ব্যবহার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট বন্ধ করে দিচ্ছে চীনে সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। দেশটির নীতিমালা মেনে লিংকডইন পরিচালনা ক্রমাগত কঠিন হয়ে পড়ায় মাইক্রোসফট এ সিদ্ধান্ত নিয়েছে। তবে লিংকডইন বন্ধের পর সেখানে ‘ইনজবস’ নামে চাকরি সংক্রান্ত একটি ‘জবস অনলি’ ভার্সন চালু করবে মাইক্রোসফট। স¤প্রতি ক্যারিয়ার-নেটওয়ার্কিং সাইট লিংকডইন কয়েকজন সাংবাদিকের প্রোফাইল ব্লক করে প্রশ্নের সম্মুখীন হয়। আর এ ঘটনার পরেই চীনে লিংকডইন বন্ধ হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। লিংকডইনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহক শ্রফ বলছেন, চীনের নীতমালার সঙ্গে খাপ খাইয়ে লিংকডইন চালু রাখা খুবই কঠিন।
শুক্রবার (১৫ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লিংকডইন বন্ধ করে ‘ইনজবস’নামে চাকরি সংক্রান্ত যে সাইট চালু করা হবে তাতে কোনো সোশ্যাল ফিড থাকবে না। ফলে ব্যবহারকারীরা এতে কোনো পোস্ট দিতে বা শেয়ার করতে পারবেন না। লিংকডইন বিশ্বের পেশাদারদের সর্ববৃহৎ কমিউনিটি প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ এটি ব্যবহার করেন। এক জরিপে দেখা গেছে, করপোরেট জগতে ৭৯ শতাংশ নিয়োগকর্তা চাকরিপ্রার্থীর যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com