শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেবিদ্বারে স্কাউট এ্যাওয়ার্ড অর্জনকারীদের সংর্বধনা ও ত্রৈ-বার্ষিক সম্মেলন

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

বাংলাদেশ স্কাউট দেবিদ্বার উপজেলা কর্তৃক আয়োজিত শাপলা কাব এ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড, সহকারী লিডার ট্রেনার (এ.এলটি) উডব্যাজ পার্চম্যান্ট অর্জনকারীদের সংর্বধনা ও ত্রৈ-বার্ষিক সম্মেলন মঙ্গলবার দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদ হল রুমে অনুিষ্ঠত হয়েছে। দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী লিডার ট্রেনার ও জেলা কাব লিডার মিজানুর রহমান এর উপস্থাপনায় অনুিষ্ঠত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আলী জিন্নাহ, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেন, স্কাউট জেলা কমিশনার মোঃ গাজীউল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা স্কাউট কমিটির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সম্পাদক মোঃ মোসলে উদ্দিন, স্কাউট কমিশনার মোঃ মজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার মোঃ আবু সেলিম ভূঁইয়া, মোঃ আব্দুল মোমেন, মোঃ কামরুজ্জামান ভূঁইয়া, রাহেলা বেগম মজুমদার, যুগ্ন সম্পাদক নাজনিন আক্তার, স্কাউটার মোঃ মোঃ মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুরাইয়া আক্তার, মোঃ কাওছার আহমেদ ভূঁইয়া উডব্যাজার মোঃ আবুল বাশার খান, স্কাউটার আশিকুর রহমান, মোঃ নাজমুল হাসান, মোঃ মহসিন সরকার, মোঃ খোরশেদ আলম। স্কাউট কাউন্সিলর আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবর, মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতল হোসেন, বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন আক্তার সহ দেবিদ্বার উপজেলা এর সকল কাউন্সিলর বৃন্দ। সম্মেলন পর্বে কাউন্সিল অধিবেশনের মাধ্যমে দেবিদ্বার উপজেলা স্কাউটের পুরাতন কমিটি বিলুপ্ত করে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদার কে সভাপতি ও দেবিদ্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা মজুমদারকে কমিশনার করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভা শেষে শাপলা কাব এ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট’স স্কাউট এ্যাওয়ার্ড, সহকারী লিডার ট্রেনার (এ.এলটি) উডব্যাজ পার্চম্যান্ট অর্জনকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথি বৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com