শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পল্লী চিকিৎসক সমিতির মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

কুমিল্লার দেবিদ্বারে পল্লী চিকিৎসক সমিতির সদস্য বাকসার গ্রামের মৃত ডা. মো.ইকবাল হোসেনের পরিবারকে সমিতির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে। সোমবার বিকালে বাকসার গ্রামের মৃত ডা. মো. ইকবাল হোসেনের বাড়িতে তাঁর স্ত্রীর হাতে নগদ অর্থ তুলে দেন সমিতির সভাপতি ডা. জহিরুল হক, সাধারণ সম্পাদক ডা. এম.এ খালেক সরকার (বাবুল), কোষাধক্ষ্য ডা. মো.মাহমুদুর রশিদ মিঠু সরকার, সমিতির পরিচালক মো. সফিকুল ইসলাম, কাজী আবুল হোসেন, সদস্য ডা. মো. ফয়েজ আহম্মেদ, ডা. আবুল হোসেন, দেবিদ্বার সততা ডায়গস্টিক সেন্টারের ব্যবস্থপনা পরিচালক মো. সোহেল রানা প্রমুখ। পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা.জহিরুল হক বলেন, ২০১৭ সাল থেকে এ সমিতির কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানের এর সদস্য সংখ্যা ৪০ জন। গ্রামের মধ্যে পল্লী চিকিৎসকেরা অনেকাংশে অবহেলিত। অথচ গ্রামের লোকদের প্রাথমিক চিকিৎসায় তাঁরাই প্রথম এগিয়ে আসেন। আমরা অবহেলিত সকল পল্লী চিকিৎসকের পাশে দাঁড়াতে এ সমিতি গঠন করেছি। এর অংশ হিসেবে বাকসার গ্রামের পল্লী চিকিৎসক মৃত ডা.মো. ইকবাল হোসেনের পরিবারকে সমিতি থেকে পাওনা টাকাসহ আরও কিছু নগদ অর্থ দিয়ে সহযোগিতা করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক ডা.এম.এ খালেক সরকার (বাবুল) বলেন, ডা. ইকবাল হোসেন অত্যান্ত বিনয়ী একজন মানুষ ছিলেন। তিনি সবার আগে সমিতির মাসিক ধার্যকৃত টাকা পৌছে দিয়েছেন । তাঁর মৃত্যুতে সমিতির সকল সদস্য শোকাহত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com