শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নয় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানের শেষ তারিখ ছিলো ১৭ অক্টোবর  রোজ রোববার। শেষ দিনসহ মোট নয়টি ইউনিয়নে চুড়ান্ত ভাবে ৫১ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন ফরম নির্ধারিত রিটার্নিং কর্মকর্তাদের নিকট  জমা দেন। এছাড়া  সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন এবং সাধারণ সদস্য পদে ২৮৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নগরকান্দার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নয়টি ইউনিয়নে  কতোজন চেয়ারম্যান,  সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্য প্রার্থী হিসেবে  মনোনয়ন পত্র জমা দিয়েছেন ইউনিয়ন ভিত্তিক দেওয়া হলো কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ সদস্য পদে  ৩৪ জন, তালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত নারী সদস্য ১২ জন, সাধারণ সদস্য পদে ৩৪ জন, রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১১ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন, চরযশোরদী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ২৯ জন, পুরাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৩৮ জন, ডাঙ্গী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন, সাধারণ  সদস্য পদে ৩৪ জন, কাইচাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন,  সাধারণ সদস্য পদে ২৯ জন, লস্করদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত  নারী সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৩১ জন এবং ফুলসুতি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে  ৯ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com