শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামইরহাটে মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহফুজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সম্প্রতি পাবনা জেলা ফরিদপুর উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে তাকে বদলি করা হয়। মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে ওই সমিতির স্থায়ী ভবনে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এসময় মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মুকুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ইলিয়াস আলম, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী, সমিতির সহ-সভাপতি ও সফিয়া উচ্চ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, সহ-সভাপতি ও জাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল ঘোষ, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ভাতকুন্ডু কেএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আই এম তৌফিকুর রহমানসহ বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সদালাপী বিদায়ী শিক্ষা অফিসারের ভূয়সী প্রশংসার পাশাপাশি তার নতুন কর্মস্থান ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com