শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মেসির জোড়া গোলে উজ্জ্বল পিএসজি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

গোল খরা কেটেছে আগের ম্যাচেই। এবার গোলের পালা। এমনটিই যেন বুঝাতে চাইলেন লিওনেল মেসি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির হয়ে দেখালেন তার কসরত। দল যেখানে হারের শঙ্কায় সেখানে মেসি দেখালেন পথ। করলেন জোড়া গোল। লাইপজিগের বিরুদ্ধে পিএসজি পেল ৩-২ গোলের রোমাঞ্চকর জয়। পিএসজির হয়ে অপর গোলটি কিলিয়ান এমবাপ্পের। শুরুটা করেছিলেন তিনিই ম্যাচের ৯ মিনিটে। ইউলিয়ান ড্রাক্সলারে পাসে এক ঝটকায় সামনের প্রতিপক্ষকে এলোমেলো করে দিয়ে নিচু শটে গোলটি করেন এমবাপ্পে। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ২৮ মিনিটে ম্যাচে সমতা আনে লাইপজিগ। গোলটি করেন আন্দ্রে সিলভা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। বিরতির পর আক্রমণাত্মক ফুটবল খেলেছে লাইপজিগ। ৫৭ মিনিটে এগিয়েই যায় তারা। আনহেলিনোর ক্রসে দারুণ ভলিতে গোলটি করেন নর্দি মুকিয়েলে।
৬৭ মিনিটে মেসি ঝলক। করেন গোল। ম্যাচ সমতায় আসে ২-২ ব্যবধানে। এমবাপের কাটব্যাকে প্রথম ছোঁয়ায় মেসির নেওয়া শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসছিল। ছুটে গিয়ে টোকায় বাকি কাজ সারেন আর্জেন্টাইন তারকা। ৭৪ মিনিটে পেনাল্টিতে দলকে লিড এনে দেন মেসিই। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। শেষ দিকে কয়েকটি আক্রমণ করেও পারেনি লাইপজিগ। রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে মেসিরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com