শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বেড়েছে আগাম শীতকালীন সবজির আবাদ

বাসস:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

জেলায় বেড়েছে আগাম শীতকালীন সবজির চাষ। এক মাসের মধ্যে কাঁচা বাজার সয়লাব হয়ে উঠবে সব ধরণের নতুন সবজিতে। শীতকালীন আগাম সবজি চাষের সাফল্য স্থানীয় পাচ্ছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকলে বেশি লাভ ও বাম্পার ফলন হবে এমন আশা চাষি ও কৃষি বিভাগের। এবারও ব্যাপক সবজির আবাদ হয়েছে এই জেলায়। নিবিড় পরিচর্যা ও রোগ-বালাই দমনে ব্যস্ত সময় পার করছে সবজি চাষিরা।
জানা যায়, জেলার সদর উপজেলার সবজি গ্রাম খ্যাত নারগুন, জগন্নাথপুর ও বেগুনবাড়ি এলাকায় এবারও কৃষকরা প্রচুর পরিমাণে সবজির আবাদ করেছেন।
শীতকালীন সবজি মুলা, ফুলকপি, বাঁধাকপি, সিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়েছে জেলার আশপাশ এলাকায়। দিগন্ত জুড়ে এখন সবুজ ফসলের সমারোহ বেশি লাভের আশায় নিরন্তর শ্রম দিচ্ছে কৃষকরা। বেকার যুবকরা চাকরির দিকে না ঝুঁকে নেমে পড়েছে সবজি চাষে। শীতকালের সবজির ভালো দাম পাওয়ায় এবারও এ জেলায় প্রচুর পরিমাণে আগাম সবজির চাষ হয়েছে। তবে শুধু সদর উপজেলা নয়, জেলার রুহিয়া, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রাণীশংকৈল ও হরিপুর উপজেলায়ও প্রচুর আগাম সবজির আবাদ হয়েছে এবার।
সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষক আমজাদ আলী, ফরিদুল ইসলাম ও রহমত আলী জানান, জেলার সব চেয়ে বেশি সবজি নারগুন এলাকায় হয়। এবারও এখানকার কৃষকরা প্রচুর আগাম সবজি আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন ও বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় দাম নিয়ে আশাবাদী এখানকার কৃষকরা।
সদর উপজেলা বেগুনবাড়ী গ্রামের শাহীনুর,আফতাবউদ্দিন মোল্লা,রফিকুল ইসলামসহ একাধিক কৃষক জানিয়েছেন, শীতকালীন এই সবজি অল্প দেখা গেলেও মাস খানেকের মধ্যে ভরপুর হয়ে উঠবে এই অঞ্চলের বাজারগুলো। দামে কিছুটা বেশি হলেও ভোক্তারা স্বাদ নিবে নতুন সবজির। এবার ভাল ফলন ও লাভবান হবে এমনটাই বলছেন তারা। স্থানীয় শ্রমিকরাও কাজের নিশ্চয়তা ও ন্যায্য মুজুরী পাওয়ায় খুশি।
ঠাকুরগাঁও জেলার কৃষি বিভাগের মতে, এবার চলতি মৌসুমে জেলায় ১২ হাজার ৮৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে। এতে উৎপাদন হবে ১লাখ ৮৭ হাজার টন শাক- সবজি। এর আগে এ জেলার গত শীতে ৯ হাজার ৬৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছিল। আর সবজি পাওয়া গিয়েছিল তাতে ১ লাখ ২৪ হাজার ৩২৯ টন সবজি। সেই হিসেবে বলা যায় এ জেলায় বিগত বছরের তুলনায় আগাম সবজির চাষ বেড়েছে অনেক গুণে। আগামীতে ও চাষ আরো বাড়বে বলে আশা কৃষি বিভাগ ও কৃষকদের।
ঠাকুরগাঁও কৃষিস¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হোসেন জানান, এ অঞ্চলের সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে। কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা কারিগরী সহায়তাসহ পরামর্শ দিয়ে যাচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবার আগাম শীতকালীন বাম্পার ফলন হবে। আর বাজারে চাহিদা ও ভালো দাম থাকায় এবারও আগাম শীতকালীন সবজি চাষে লাভবান হবেন কৃষকরা এমন আশা এ কৃষি কর্মকর্তার।
কৃষি বিভাগ, কৃষক সংশ্লিষ্ট, ব্যবসায়ি দাবি সবজি সংরক্ষণ কেন্দ্র স্থাপন করাসহ সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে আর্থ-সামাজিক উন্নয়নে এ অঞ্চলের কৃষকরা বিশেষ ভৃমিকা রাখবে এমন প্রত্যাশা সবার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com