শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আবুল বয়ান ধামইরহাট (নওগাঁ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৭ বছর পরে বাংলাদেশ আওয়ামীলীগের উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন ও সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলামকে পূনরায় নির্বাচিত ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সরকারি এমএম কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন এর উদ্বোধন করেন নওগাঁ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক। এসময় উপজেলা আ.লীগের সভাপতি মো. দেলদার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-৬ আসনের সংদস সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, জেলা পরিষদের সদস্য মো. নুরুজ্জামান হোসেন, জয়পুুরহাট জেলা আ.লাগের সভাপতি আরিফুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। পরে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ সম্মেলনে মুল্যবান বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com