শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আইপিএলে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড!

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুরো ক্রিকেট বিশ্বের সব চেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। ভারত ক্রিকেট বোর্ডের আয়ের অধিকাংশ আসে আইপিএল থেকে। এই টুর্নামেন্ট চালু হবার পর থেকে ৮ দল অংশগ্রহণ করলেও আগামী বছর থেকে নতুন দুই দল যুক্ত হবে। এজন্য দরপত্র আহবান করেছে ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই)। নতুন খবর হলো আইপিএলে দল নেবার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কোম্পানী ‘গ্লেজার ফ্যামিলি’, যারা ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও মালিক। বিসিসিআইয়ের কাছ থেকে একটি বেসরকারি ফার্মের মাধ্যমে ইনভাইটেশন টু টেন্ডার (আইটিটি) নিয়েছে গ্লেজার পরিবার। আইপিএলে নতুন দুটি দল নিতে উঠে পড়ে লেগেছে বড় কোম্পানিগুলো। আগ্রহী ক্রেতার সংখ্যা অনেক। যেখানে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে আগ্রহীদের। দল কিনতে ইচ্ছুক হলে বিড করতে প্রত্যেক দলের জন্য গড়ে ৩০০০ কোটি টাকার ভিত্তিমূল্য অথবা ২৫০০ কোটি টাকার ব্যক্তিগত সম্পত্তির হিসেব জমা দিতে হবে। আইপিএল গভর্নিং বডির এক কর্মকর্তা বলেছেন, ‘আইপিএলের নিয়মানুযায়ী সকল শর্তগুলো পূরণ করতে পারলে যেকোনো বিদেশি বিনিয়োগকারী বিড জমা দেওয়ার যোগ্য।’
ইংলিশ ক্লাব ম্যানইউ’র কাছে এই শর্ত পূরণ কোনো ব্যাপারই না। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দল এখন আসতে চাইছে ক্রিকেট মাঠে। শেষমেশ যদি গ্লেজার পরিবার আইপিএলে দল কিনেই ফেলে, তার দূতিয়ালিতে রোনালদোকেও স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে দেখা যাবে কিনা, তা নিয়েও প্রশ্ন আছে ভক্ত সমর্থকদের মনে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com