বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত আরও ২২ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে চার জেলায় আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে শুধু রংপুর জেলারই রয়েছে ১৭ জন। এছাড়া কুড়িগ্রামে ২, লালমনিরহাটে ২ এবং গাইবান্ধায় ১ জন রয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর অঞ্চলের চার জেলার ২২ জনের নমুনায় করোনা শনাক্তের পজেটিভ ফল এসেছে। এদের মধ্যে সাতজন পুলিশ ও তিন আনসার সদস্যসহ একজন চিকিৎসক রয়েছেন।

আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ২ আনসার সদস্য, রংপুর পুলিশ লাইন্সের ৬ পুলিশ সদস্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের ১ পুলিশ সদস্য, মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৩২), মিঠাপুকুর উপজেলার এক কন্যা শিশু (৪), রংপুর নগরীর গোমস্তপাড়ার এক যুবক (২০), নগরীর আদর্শপাড়ার একই পরিবারের এক যুবতী (২৬), এক কিশোরী (১৪), গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ির এক নারী (৪১), এক যুবক (২৯), কোলকোন্দ ইউনিয়নের এক পুরুষ (৩২) । এ নিয়ে রংপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে।

এছাড়াও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক (৩০), সদর হাসপাতালের এক কর্মচারী (৫২), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার এক পুরুষ (৩১) ও এক যুবতী (২৩) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার একজন আনসার সদস্য রয়েছে।

এদিকে রংপুরে আজকের ১৭ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৪ জনে। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকিরা চিকিৎসকের পরামর্শে বাড়িতে এবং ১৯ জন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রংপুরে মোট আক্রান্তদের মধ্যে পুলিশ, আনসার, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেশি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com