শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বলছে দমন করছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

‘যুগ যুগ ধরে সমাজে শান্তি বিরাজমান। বিশেষ করে সাম্প্রদায়িক জনগোষ্ঠীর মধ্যে। এই শান্তি কারা নষ্ট করছেন? কারা বিঘœ ঘটাচ্ছেন? এটা তো হওয়ার কথা ছিল না। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আমলে তো সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনিনি? কিন্তু শেখ হাসিনার আমলে সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য রয়েছে। তারাই সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে বলছে দমন করছে।’ শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুস্থদের মধ্যে বস্ত্র ও খাবার বিতরণকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একথা বলেন। তিনি বলেন, জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট বাংলাদেশের যত সাম্প্রদায়িক হানাহানি হয়েছে তার সঙ্গে আওয়ামী লীগ সরকার জড়িত। তাদের ব্যর্থতা এতই বেশি যে সেই ব্যর্থতা আড়াল করার জন্যই তারা এই কাজগুলো করছে।
রিজভী বলেন, সাম্প্রদায়িক হামলার ঘটনা এখন ধীরে ধীরে গর্তের মধ্য থেকে বিষাক্ত সাপের মতো বেরিয়ে আসছে। হাজীগঞ্জে যাদের সংঘাত করতে দেখা গেছে তারা সবাই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতাকর্মী। এগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে সরকার। তিনি বলেন, এখন বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছেন কিন্তু বিএনপি নেতাকর্মীরা কি ওই স্পটে ছিলেন? বিএনপি নেতাকর্মীদের কি কেউ দেখেছেন? তাহলে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছেন কেন? যুবদল ছাত্রদল নেতাদের গ্রেফতার করছেন কেন? আপনাদের সোনার ছেলেরা তারা এই সংঘাতের সঙ্গে জড়িত এটা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com