শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রতিমন্ত্রীর বেফাঁস কথার তদন্ত করা উচিত: জিএম কাদের

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কাকতালীয়ভাবে সরকারের একজন প্রতিমন্ত্রী হঠাৎ করে ধর্মের ব্যাপারে কিছু বেফাঁস কথা বলে ফেললেন। আমি মনে করি, এর পেছনে কিছু আছে কি না, সরকারের পক্ষ থেকে তা গভীরভাবে খুঁজে দেখা উচিত। কারণ তার কথা এই সময়ে আগুনে ঘি ঢালার মতো। গতকাল শুক্রবার (২২ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টি ঢাকা দক্ষিণ আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, আমরা আশা করছি, এপর্যন্ত যা হয়েছে তা আর বাড়বে না। এই ঘটনা যেন এখানেই শেষ হয়। আমাদের এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হাজার বছরের ঐতিহ্য আছে। আমরা এটা নিয়ে গর্ববোধ করি। আমরা সবসময় একসাথে ছিলাম। সব উৎসব আমরা একসাথে পালন করেছি। তিনি বলেন, আমার এই বয়সে আমি কখনও দুর্গাপূজায় কোনোরকম সমস্যা দেখিনি। আমাদের দেশে একসঙ্গে মন্দিরে পূজা ও মসজিদে নামাজ হয়। সে সম্প্রীতি নষ্টের জন্য একটি বিশেষ মহল ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ঘটনা ঘটিয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, কোনো প্রকৃত হিন্দু কিংবা মুসলিম মূর্তির পায়ে কোরআন রাখতে পারেন না। এটা সাম্প্রদায়িক কিছু নয়। সাম্প্রদায়িকতাকে উস্কে দিতে কিছু কুচক্রী মহল এটা করেছে। কারণ, যখন এই ঘটনা ঘটলো, তখন তা ব্যাপকভাবে প্রচার করা হলো। বিভিন্ন জেলায় যারা আগে থেকে প্রস্তুত ছিল, তারা সহিংসতা করে বসল। যারা এটা করছে তারা দেশের শত্রু। তারা আমাদের সম্প্রীতি নষ্ট করতে চায়। সরকারকে উদ্দেশ করে জিএম কাদের বলেন, আপনারা এটা উদঘাটন করুন। কেন গোয়েন্দা সংস্থা এমন সমন্বিত প্রয়াস বুঝতে পারলো না! কেন আইন শৃঙ্খলাবাহিনী এটা ধরতে পারলো না! সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com