শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিয়ালকোল ইউপির নির্বাচনে বাবলুর উঠান বৈঠক ও গণসংযোগ

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নং শিয়ালকোল ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে গোলাম আজম তালুকদার বাবলু বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনে সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ শিয়ালকোল ইউনিয়ন শাখার শাখার সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু গত (১৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে তার নিজ এলাকা শিয়ালকোল ইউপির কর্মীসমর্থক দের সাথে নিয়ে তার মনোনয়ন পত্র জমা দেন। গত (২১ অক্টোবর) মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন পত্র চুরান্ত ও বৈধ হিসেবে গন্যহয় বলে জানাগেছে। এরপর থেকে তিনি তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তার নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড এবং পাড়া-মহল্লায় উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রথম দিনে তিনি তার নির্বাচনী এলাকা শিয়ালকোল বাজার, সেলুন্দা গ্রামের যুবসমাজ, চ-িদাসগাতী হাট, বহুতীগ্রাম সহ বিভিন্ন স্থানে ভোটার জনসাধারণ দের সাথে উঠান বৈঠক করেন। গত শুক্রবার সকাল থেকে মাঝরাত পর্যন্ত তার নিজগ্রাম জগৎগাতি,জামুয়া,ধুকুড়িয়া এলাকায় গণসংযোগ করেন। গত (২৩ অক্টোবর) শনিবার ভোর থেকে ইউপির বিভিন্ন নেতা ও কর্মীসমর্থক এবং স্থানীয় গণ্যমান্য লোকদের সাথেনিয়ে রঘুনাথপুর গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন। এসময় স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগের বিভিন্ন নেতাকর্মীগন বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে তার সাথে থেকে এই গণসংযোগ করেছেন বলে জানাগেছে। স্থানীয়দের দেয়া তথ্যানুযায়ী শিয়ালকোল ইউপির নির্বাচনে যোগ্যপ্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম আজম তালুকদার বাবলু ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com