শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দোহারে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবী চেক হস্তান্তর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

‘রূপালী জীবন, নিরাপদ জীবন’ এ প্রতিপাদ্যে ঢাকার দোহার উপজেলায় রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দোহার সার্ভিস সেল এর গ্রাহক বিলকিস আক্তার এর মৃত্যু দাবী চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্সে কোম্পানির দোহার সার্ভিস সেল এর কার্যালয়ে এ মৃত্যু দাবী এক লক্ষ চল্লিশ হাজার সাতশত সাট (১,৪০৭৬০/=) টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, দোহার মুক্তি ক্লিনিকের পরিচালক বাবু চৌধুরী, দোহার সার্ভিস সেল এর এস.ই.ভি.পি ইনচার্জ মো. কামরুল ইসলাম, ডিভিসি শেখ মো. মোস্তফা জয়পাড়া শাখা সোনালী ব্যাংকের স্যাকেন্ড ম্যানেজার মো. সফিজুর রহমান, এক্সিকিউটিভ কর্মকর্তা মো. হেদায়েতুল্লাহসহ দোহার সার্ভিস সেলের সকল কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com