শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুড়িগ্রামে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র -শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের সমাবেশ

শাহীন আহমেদ কুড়িগ্রাম :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার প্রতিবাদ সভা ও সমাবেশ কুড়িগ্রাম পলিটেকনিক ইন্টিটিউট মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধ্যায় আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ ও জেলার আইডিইবি সদস্য এবং ছাত্ররা নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ হ্রাস করে ৩ বছরে রূপান্তর শিক্ষক মন্ত্রণালয়ের আত্মঘাতি উদ্যোগ বন্ধ এবং জনগণকে নির্মাণ কাজ জিম্মি করে জাতীয় স্বার্থবিরােধী বিএনবিসি-২০২০ এর সংজ্ঞা ও কয়েকটি ধারা সংশাধনসহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্র¤œতি ও ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত ৪ দফা দাবি বাস্ত্মবায়নের দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে এ সভা-সমাবেশের আয়োজন করা হয়। আইডিইবি কুড়িগ্রাম এর সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বকুল চন্দ্র সাহার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেনিক-আইডিইবি, রংপুরের সহ-সভাপতি মাহবুবার রহমান, কেনিক অর্থ সম্পাদক ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, কেনিক সহযোগী সদস্য ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দস্তগীর ভোকেশনাল শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সেলিমুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের পিজিসিবি ও কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. নুরে আলম, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী পরিষদ কৃড়িগ্রাম জেলা শাখার আহবায়ক জনাব মো: রুকুনুজ্জামান ও সদস্য সচিব মোহাম্মদ খাইরুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com