শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেশবপুরের বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন

কেশবপুর (যশোর) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের অভিবাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। ২৩ অক্টোবর সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে প্রতিষ্ঠান অঙ্গনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন। ১৯০ জন ভোটারের মধ্যে ১৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪০ টি ত্রুটি পূর্ণ ভোট বাতিল করা হয়েছে। নির্বাচনে ৪টি পদের বিপরীতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে এম এ মান্নান ৭৭ ভোট পেয়ে প্রথম, আবুল কালাম ৭৬ ভোট পেয়ে দ্বিতীয়, ইকবাল হোসেন ৬৫ ভোট পেয়ে তৃতীয় এবং বিধান রায় ৬২ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। অপরদিকে ফাতেমুতুজ জোহরা বিনা প্রতিদ্বন্দিতায় মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে কেশবপুর পৌরসভার প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুর প্যানেলের ৩ জন অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় বিদ্যানন্দকাটি রাসবিহারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন বলে এলাকাবাসি মন্তব্য করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com