শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে গজারিয়ায় মাসব্যাপী ডাউন সচেতনতা উদযাপন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এবং আমডা বাংলাদেশের উদ্যোগে গজারিয়ার হোসেন্দী ইউনিয়নে বিশ্বব্যাপী ডাউন সিনড্রোম বিষয়ে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই মাসব্যাপী কর্মসূচীর মাধ্যমে উদযাপিত কর্মসূচী পালিত হয়। ২৪ অক্টোবর, ২০২১ আমডা বাংলাদেশ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র?্যালী অনুষ্ঠিত হয়। র?্যালীটি হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আমডা বাংলাদেশ কমপ্লেক্সে এসে শেষ হয়। র?্যালীতে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, কিশোর ও ব্যক্তিগন, অভিভাবক/পিতামাতা, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, এনজিও কর্মী, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহন করেন। র?্যালী শেষে অক্টোবর ডাউন সিনড্রোম সচেতনতা মাস উদযাপন উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলদেশ এর চেয়ারম্যান সরদার এ. রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন ডিরেক্টর প্রোগ্রামার শাহনাজ পারভীন চৌধুরী,নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার, প্রজেক্ট কো-অরডিনাটর আরিফ হোসেন মোল্লা, প্রজেক্ট ম্যানাজার জহিরুল ইসলাম সরদার, প্রোগ্রাম সম্বনয় কারী মিজানুর রহমান জুয়েল। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা সমাজেরই অংশ, তাদেরকে সামাজিকভাবে সুরক্ষা দেয়া আমাদের নৈতিক ও সামাজিক দায?িত্ব। তিনি এ প্রসঙ্গে স্থানীয় সরকার ও অভিভাবকদের এগিয়ে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বক্তারা ডাউন সিনড্রোম বিষয়ে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন। বিদ্যমান সামাজিক কুসংস্কার, নেতিবাচক ধারনা দূর করে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলস্রোতে নিয়ে আসার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠান শেষে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি ঘটে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com