শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘ময়ূরপঙ্খী’ সিনেমার নায়িকা ববি

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনায় সারা দেশে তুমুল আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সেই আলোচিত ঘটনা নিয়েই নির্মিত হতে যাচ্ছে সিনেমা, নাম ‘ময়ূরপঙ্খী’ । এটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। সিনেমাটিতে অভিনয়ের জন্য এরইমধ্যে মৌখিকভাবে চুক্তি সেরেছেন চিত্রনায়িকা ববি। আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা।
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘এই সিনেমার জন্য চিত্রনায়িকা ববি মোটামুটি ফাইনাল হয়ে আছেন। আগামী ২-১ দিনের মধ্যে বিস্তারিত জানাবো। চলতি বছরের শেষের দিকে সিনেমাটির শুটিংয়ে যাবো আশা করছি।’ আজ ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যানারে সিনেমাটি ছবিটি প্রযোজনা করছেন শাহাদাৎ হোসেন লিটন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com