শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শুধু ছাত্রলীগ নয়, অপরাধী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সম্প্রতি রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা নিয়ে দৃষ্টিপাত করা হলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার (২৪ অক্টোবর) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজদের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কুমিল্লার পূজাম-পে কোরআন শরীফ রাখার ঘটনার জেরে দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতা হয়। এর মধ্যে রংপুরের পীরগঞ্জে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেফতার সৈকত ম-ল ছাত্রলীগ নেতা বলে পরিচয় মিলেছে। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর দৃষ্টিপাত করা হলে তিনি বলেন, কুমিল্লার ঘটনার পর দেশে অস্থিতিশীলতার জন্য পীরগঞ্জসহ ২৪ জেলায় সহিংসতা করা হয়েছিল। এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে যাদের নাম উঠে আসবে সবাইকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া সংখ্যালঘু সুরক্ষা আইন করার বিষয়ে অগ্রগতি জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা আগেও বলেছি, সংখ্যালঘু সুরক্ষা আইনের বিষয়টি সামনে আসলে তড়িৎগতিতে ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com