শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আফ্রিদিকে ছাড়িয়ে সবার ওপরে সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

সাকিব আল হাসান মানেই যেন নতুন নতুন রেকর্ড। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ড করেন বলে ভক্তদের কাছে তার নামই হয়ে গেছে ‘রেকর্ড আল হাসান।’ এবার নিজের রেকর্ডের খাতায় যোগ করলেন নতুন পাতা। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক এখন সাকিব। সুপার টুয়েলভের ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের নবম ওভারের প্রথম বলে দুর্দান্ত এক আর্মারে পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে ভয়ংকর হয়ে ওঠা জুটি ভেঙে দেন সাকিব। এরই সঙ্গে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার হয়ে যান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি (৪০)। একই ওভারের চতুর্থ বলে আভিশকা ফার্নান্দোকে বোল্ড করে বিশ্বকাপে নিজের উইকেট সংখ্যাকে ৪১-এ উন্নীত করেন সাকিব। চলতি বিশ্বকাপে সাকিবের উইকেট বেড়ে হয়েছে ১১টি। এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড (১৫) নিজের করে নিতে আর মাত্র ৫ উইকেট প্রয়োজন তার। এবারের বিশ্বকাপ সাকিব শুরু করেছিলেন অনেকগুলো রেকর্ড সামনে রেখে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে এক ওভারে জোড়া শিকারের মাধ্যমে এক ঢিলে দুই পাখি মেরেছিলেন এই বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। প্রথমত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট (১০৮) ও প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান ও ৬০০ উইকেট।
দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট। আর প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন সাকিব। আর আজ তো এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন। এমনকি এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি
১. সাকিব আল হাসান – ২৮ ইনিংসে ৪১* উইকেট, সেরা বোলিং ৪/৯
২. শহিদ আফ্রিদি – ৩৪ ইনিংসে ৩৯ উইকেট, সেরা বোলিং ৪/১১
৩. লাসিথ মালিঙ্গা – ৩১ ইনিংসে ৩৮ উইকেট, সেরা বোলিং ৫/৩১
৪. সাইদ আজমল – ২৩ ম্যাচে ৩৬ উইকেট, সেরা বোলিং ৪/১৯
৫. অজন্থা মেন্ডিস – ২১ ম্যাচে ৩৫ উইকেট, সেরা বোলিং ৬/৮




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com