শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানুষের দোয়া ও ভালোবাসায় এগিয়ে যাচ্ছে তরুণ চেয়ারম্যান প্রার্থী হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে, তৃণমূলের রাজনীতিতে ব্যাপক নির্বাচনী হাওয়া লেগেছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে ও ইউনিয়নবাসী ও সর্বস্তরের মানুষের দাবি এই ইউনিয়ন থেকে সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তি যেনো এবারে চেয়ারম্যান নির্বাচিত হোন। এরই মধ্যে অনেকই নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন। তাদের মধ্যে তুমুল জনপ্রিয় নাম মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের বিশ্বস্তকর্মী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন। তরুণ এই প্রার্থী ইতি মধ্যে জয় করে নিয়েছে এলাকাবাসীর মন। বিগত দিনে মানুষের সেবায় নিয়োজিত এই তরুণ নেতাকে চেয়ারম্যান হিসাবে চাচ্ছেন ইউনিয়নবাসী। সোমবার দুপুরে হোসেন্দী গ্রামে তার নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করেন হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন। এসময় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক লোক দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন। দোয়া ও মিলাদ শেষে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন এবং দোয়া চেয়েছেন। এসময় হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন বলেন, করোনাকালীন সময়ে জনপ্রতিনিধি না হয়েও এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে কর্মহীন ও অসহায়দের সাথে ছিলাম, আগামীতে এলাকার অবেহেলিত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। এবারে নির্বাচনে হোসেন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদে আমি অংশগ্রহন করছি। আমি ইউনিয়নবাসীর সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি। এদিকে হোসেন্দী গ্রামের মো. কাশেম, শাহা আলম সহ বেশ কিছু বয়োজ্যেষ্ঠরা বলেন, হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন তিনি একজন প্রতিবাদী এবং পরোপকারী। তার মতো সৎ ও ন্যায় পরায়ণ ব্যক্তিকেও এই ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে প্রয়োজন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা চেয়ারম্যান হিসাবে হাজ্বী মোহাম্মদ আক্তার হোসেন কে দেখতে চাই এবং ভোট দিয়ে জয়ের মালা পরাতে চাই বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com