বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গলাচিপায় বিশ^ হাত ধোয়া ও জাতীয় স্যানিটেশন দিবস পালিত

মুঃ খালিদ হোসেন মিলটন গলাচিপা (পটুয়াখালী) :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

“নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে গলাচিপা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাক ওয়াশ কর্মসূচি, ঢাকা আহসানিয়া মিশন এর সহযোগিতায় উপজেলায় বিশ^ হাত ধোয়া কর্মসূচি এবং তার নিয়ম প্রদর্শন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গলাচিপা থানা এম.আর শওকত আনোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা, সমাজ সেবা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা তথ্য আপা ইসমতা আরা ও গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন। সভায় সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, সুস্থ্য সবল ও সুস্থ্য জীবন গড়ার লক্ষে পরিবার থেকে সকলকে দায়িত্বশীল হতে হবে এবং হাত ধোয়া ও স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করার লক্ষে সবাই আমাদের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে বদঅভ্যাসকে পরিহার করি এবং দেশকে সুন্দর করি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com