শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গণতন্ত্রের মৃত্যু হয়েছে: ডা. জাফরুল্লাহ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কিন্তু কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। তাই তারা জিয়াউর রহমানে কবরটা খুঁজে নেয়ার চেষ্টা করছে। গত রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শ্রমিক জোটের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। পীরগঞ্জের হামলার কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, স¤প্রতি যে ঘটনাটা ঘটেছে, কোথাও কি আমাদের মুখ দেখানোর জায়গা আছে? এই লজ্জা কোথায় রাখি? আমি সেখানে গিয়ে পানি খেতে চেয়েছিলাম, একটা গ্লাসও নেই পানি খাবার। এমন ভাবে ভেঙেছে, লুটপাট করেছে। তারা বলছিল, মা (শেখ হাসিনা) আসেননি, আজকে মা এসে দাঁড়ালে সাহস পেতো তারা। তিনি আরও বলেন, আমাদের আবার নামতে হবে। এবারে গতবারের মত খেলা খেলতে দেওয়া যাবে না। আমদের রাস্তায় নামতে হবে। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দীন আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেনসহ আরও অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com