শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোটালীপাড়ায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। সোমবার জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার কার্যালয়ের হলরুমে এ কৃষি ঋণ বিতরণ করা হয়। পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৬জন কৃষকের মাঝে ২০ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরণ করেন। জনতা ব্যাংক কোটালীপাড়া শাখার ব্যবস্থাপক মেহেদী মাহামুদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষি ঋণ বিতরণ অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ রমজান বাহার, জনতা ব্যাংক লিমিটেড ফরিদপুর এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক অসীম কুমার দাস, ওসি মোঃ আমিনুল ইসলাম, কৃষক জামাল সিকদার বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com