শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শ্রীপুরে ইউপি চেয়ারম্যানের নামে অপপ্রচারের প্রতিবাদে সভা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনের নামে বিভিন্ন মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের ঘটনায় প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গত শনিবার সন্ধ্যার দিকে চকপাড়া মেডিকেল মোড় এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় প্রতিবাদ সভায় হাজার হাজার সাধারণ মানুষ অংশ নেয়। মজিবুর রহমানের সঞ্চালনায় ও মাওনা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেডআই জালালের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য মতিউর রহমান, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম সরকার, রুসমত আলী, মাওনা ইউনিয়ন আ.লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল খান কাশেম, ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন মোড়ল, মাওনা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. কলিম উদ্দিন, ছাত্রলীগ নেতা ফয়সাল আহম্মেদ শিশির প্রমুখ ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com