বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে পাল্টা সংবাদ সম্মেলন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নেত্রকোনা দুর্গাপুরের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন পৌর শহরের বাগিচাপাড়া এলাকার মৃত দরবেশ মোল্লার ছেলে সোহরাব হোসেন। মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর নির্দেশ অমান্য করে আমি গৃহ নির্মান করছি এমন মিথ্যা ও ভুল তথ্য দিয়ে গত ২৩ অক্টোবর এক সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার রেনুয়ারা বেগম যাহা ২৪ অক্টোবর বিভিন্ন পত্র পত্রিকাসহ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয় যাহা সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন। মুলতঃ আমি পৌরসভা থেকে অনুমতি দিয়ে পৌর বিধি মোতাবেক ২ ফুট জায়গা রেখে গৃহ নির্মাণ কাজ শুরু করছি। কিন্ত আমার প্রতিবেশী রেনুয়ারা বেগম আমার গৃহ নির্মাণ কাজ বন্ধ রাখতে রাজমিস্ত্রি সহ আমার সাথে খারাপ আচরন করেন এবং ধারালো অস্ত্র দিয়ে হুমকি প্রদান করেন। পরবর্তীতে আমার জীবনের নিরাপওার কথা ভেবে বিগত ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় এক জিডি করি। এ বিষয়ে এস.আই ফাহাদ বিষয়টি সরেজমিনে তদন্তে আসেন এবং আমাকে ধারালো অস্ত্র দিয়ে হুমকী দেয়ার বিষয়ে সত্যতা পান যাহা এলাকাবাসী অবগত আছেন। আমার ক্রয়কৃত জায়গার মধ্যে রেনুয়ারা বেগমের দখলে আমার ১ ফুট জায়গা রয়েছে তাহাও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী জানেন। সমাজে আমায় হেয় প্রতিপন্ন করার জন্য রেনুয়ারা বেগম আমার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক বন্ধুদের ভূল তথ্য দিয়ে যে সংবাদ পরিবেশন করিয়েছেন তা সম্পুর্ন বানোয়াট ও ভিত্তিহীন, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রতিবেশী রতন মড়ল, বিকাশ চক্রবর্ওী, সাকিল মুন্সী ও ব্যবসায়ী মতিউর রহমান রতন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com