শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পিরোজপুর মা ইলিশ অভিযান উপলক্ষে এবং মাদক বিরোধী ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ

ইমাম হোসেন মাসুদ পিরোজপুর :
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

মা ইলিশ অভিযান উপলক্ষে পিরোজপুরে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে মৎস্যজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের খেলায় জাতীয় মৎস্যজীবী সমিতি ও আওয়ামী মৎস্যজীবীলীগ অংশ গ্রহণ করে। এর দ্বিতীয় পর্বের খেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়েজনে মাদক বিরোধী ফুটবল ম্যাচে পিরোজপুর সদর উপজেলা দল ও নট আউট ফুটবল একাডেমী মঠবাড়িয়া অংশ নেয়। জেলা ষ্টেডিয়ামে পর পর দুটি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাকিম হাওলাদার রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।। প্রথম খেলায় জাতীয় মৎস্যজীবী লীগ ও আওয়ামী মৎস্যজীবীলীগ মধ্যকার খেলায় জাতীয় মৎস্যজীবী সমিতি ২-১ গোলে আওয়ামী মৎস্যজীবীলীগকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় পিরোজপুর সদর উপজেলা দল ও নট আউট ফুটবল একাডেমী মঠবাড়িয়া দলের মধ্যকার খেলায় পিরোজপুর সদর উপজেলা দল ১-০ গোলে “নট আউট ফুটবল একাডেমী মঠবাড়িয়াকে পরাজিত করে। পরে বিজয়েিদর মধ্যে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হেসেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com