শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নয়াপল্টনে মঙ্গলবারের ঘটনায় মামলা: আসামি দেড় হাজার

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের দেড় হাজার অজ্ঞাত নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া। তিনি বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও অবৈধ সমাবেশের অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলায় অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মীকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে। এর আগে মঙ্গলবার (২৬ অক্টোবর) সা¤প্রদায়িক সহিংসতার প্রতিবাদে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স¤প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। এসময় ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কয়েকজন আহত হন। আর কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।
তখন পল্টন মডেল থানার ওসি জানিয়েছিলেন, সংঘর্ষের ঘটনায় প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৩০ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com