বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জয়পুরহাটে নতুন করে আক্রান্ত আরও ১৩ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

জয়পুরহাটে নতুন করে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৩ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জন।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, বৃহস্পতিবার রাতে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জয়পুরহাটের ৩৩০ জনের নমুনা পরীক্ষায় ৩১৭ জনের নমুনা নেগেটিভ হলেও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, আক্রান্তরা করোনা রোগীর সংস্পর্শ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে নিজ বাড়িতে এসেছিলেন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হলে ৩৩০ জনের মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা আক্রান্ত সবাইকে গোপীনাথপুর হেলথ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের আইসোলেশন ইউনিটে পাঠানো হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com