শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সালমা এখন ব্যারিস্টারের স্ত্রী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

২০১৮ সালের ৩১ ডিসেম্বর গায়িকা সালমা যখন বিয়ে করেন তার স্বামী সানাউল্লাহ নূরে সাগর তখন জজ কোর্টের আইনজীবী। পাশাপাশি তিনি লন্ডনের লিংকনস-ইনে ব্যারিস্টারি পড়ছিলেন। অবশেষে সেটা সম্পন্ন হয়েছে। আর তাতে বেজায় খুশি নব্য এই ব্যারিস্টারের স্ত্রী সালমা। আনন্দের এই সংবাদটি ফেসবুকে শেয়ারও করেছেন। যেখানে সাগরকে ব্যারিস্টার সম্বোধন করে লেখেন, ‘আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব’। পাশাপাশি স্বামীকে নিয়ে দু-চার কথাও লিখেছেন তিনি। লেখেন, ‘এটা আমার জন্য পরম পাওয়া। স্বামীর এই অর্জনে আমি গর্বিত এবং আনন্দিত! ব্যারিস্টার সানাউল্লাহ নূর সাগর মানুষ হিসেবেও অত্যন্ত নম্র, ভদ্র এবং মার্জিত! আমি আজ সত্যিই অত্যন্ত খুশি ব্যারিস্টার সাহেব।’
২০০৫ সালের ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমা নিজেও এখন আইনের ছাত্রী। সময় দিচ্ছেন শ্বশুরবাড়ি ময়মনসিংহ হালুয়াঘাটের মানুষদের। মেয়ের নামে গড়ে তুলেছেন সাফিয়া ফাউন্ডেশন। যেখানে সঙ্গী হিসেবে পেয়েছেন তার স্বামী সাগরকে। সালমা জানান, গানের পাশাপাশি মানুষদের নিয়েই কাজ করতে চান তিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com