শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপনার ফেসবুক চালু আছে তো!

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

২৮শে অক্টোবরের মধ্যে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার টার্ন অন বা চালু না করা অ্যাকাউন্ট লক হয়ে গেছে । তবে ফেসবুক ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বার্তায় এ ফিচার চালুর ব্যাপারে এমন কথা বলা হয়নি। সেখানে বলা হয়েছে, আইডিতে ভুয়া বা অন্য নাম ব্যবহার করলে, অবৈধ কিছু পোস্ট, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এমন কিছু কারণ উল্লেখ করা হলেও নতুন ফিচার নিয়ে একাউন্ট বন্ধের ব্যাপারে কিছু বলা হয়নি। ২৮ অক্টোবর যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টে এমন কোন ত্রুটি খুঁজে পায় তাহলে সেদিনও বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট। এদিকে সা¤প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী। এ ধরনের বার্তা পেয়ে অনেকেই ঘাবড়ে যাচ্ছেন। এটা নিয়েও শঙ্কায় রয়েছেন কেউ কেউ। এ ব্যাপারে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা নতুন এই ফিচারটি তৈরি করেছে। যার নাম দেয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com