বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লাভজনক হওয়ায় মেহেরপুরের মুজিবনগরে শসাচাষ বেড়েছে

বাসস :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

চাহিদা এবং লাভ বেশী হওয়ায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার কৃষকদের আগ্রহ বাড়ছে শসা চাষে। উপজেলার বিভিন্ন মাঠে দেখা গেছে প্রায় প্রত্যেক মাঠেই কমবেশি শসা চাষ হচ্ছে। মুজিবনগর উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি মৌসুমে উপজেলার ১’শ ৪০ হেক্টর জমিতে শসার আবাদ হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার মাঠ ঘুরে দেখা গেছে শসা, লাউ, শিম, পাতা কপিসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের কৃষক আজাদ মোড়ল জানান- বেশ কয়েক বছর জমিতে শসা চাষ করছেন। বাজারে শসার ব্যাপক চাহিদা এবং লাভজনক হওয়ায় চলতি মৌসুমে ৫ বিঘা জমিতে শসা চাষ করেছেন। সাড়ে তিন মাসে শসা বিক্রির উপযোগী হয়। জমি তৈরি করে বীজ লাগানোর এক সপ্তাহের মধ্যেই চারা গজিয়ে যায় বলে তিনি জানান। এরপর পরিচর্যা, সেচ, সার ও মাচা করতে হয়। দেড় মাস পর ফুল-ফল আসা শুরু করে। বিঘাপ্রতি প্রতিদিন ১৬০/২০০ কেজি করে শসা তোলা যায়। বিঘাপ্রতি শসা চাষে খরচ হয় ৩০-৪০ হাজার টাকা। এবার ৫ বিঘা জমিতে সাড়ে ৩ লাখ থেকে ৪ লাখ টাকার শসা বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
বাগোয়ান গ্রামের শসা চাষি নায়েব আলী জানান- প্রতিবছরের ন্যয় এবারও তিনি ছয় বিঘা জমিতে শসা চাষ করেছেন। আবহাওয়া অনু ক’লে থাকলে বিঘাপ্রতি ৭০-৮০ হাজার টাকার শসা বিক্রি করবেন বলে তিনি আশাবাদি। শসাচাষ শেষে ওই জমিতেই রবিশস্য হিসেবে গম, মশুরি, মাসকলাই চাষ করবেন বলে জানান।
মুজিবনগর উপজেলার শিবপুর, বিশ্বনাথপুর, কোমরপুর, মহাজনপুর, বাবুপুর, আনন্দবাস, রশিকপুর, দারিয়াপুর, গৌরীনগর, যতারপুর, গোপালপুরসহ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রাজধানীর কাওরান বাজারসহ দেশের বিভিন্ন এলাকায় এখানকার শসা রপ্তানি করা হচ্ছে।
মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান খাঁন জানান- চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শসার ভাল ফলন হয়েছে। বাজারে শসার চাহিদা থাকায় চাষিরা বেশ লাভবান হচ্ছেন। শসাসহ নিরাপদ ও বিষমুক্ত বিভিন্ন সবজি চাষ স¤প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com