শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অপশক্তি যে দলেরই হোক প্রতিহত করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অপশক্তি যে দলেরই হোক তাদের ছাড় নেই। আর কোনও জায়গায় কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি প্রতিহত করতে হবে। গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজাম-প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সংবিধান মেনে অসা¤প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবাই চলবো আগামী দিনের ভবিষ্যৎ ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায়। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে যা লেখা আছে তাই মেনে চলতে হবে। কারণ শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল দেবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন, জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ। এরপর নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষা কালী মন্দির পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন প্রতিমন্ত্রী। এতে জেলার বিভিন্ন স¤প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com