শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বাড়বে: নজরুল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ জন্য ‘গণতান্ত্রিক সরকার’ ক্ষমতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির’ প্রতিবাদে শ্রমিকদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নজরুল বলেন, এই সরকার যদি আরও ক্ষমতায় থাকে তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া কমবে না। কারণ এই সরকার বিনাভোটের সরকার। বিনাভোটের সরকার কারও কাছে দায়বদ্ধ না, জনগণের ভোটে নির্বাচিত হলে তারা জনগণের কথা ভাবতো। জনগণের সরকারের জন্য গণতান্ত্রিক ও গণআন্দোলনের মাধ্যমে এই সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আনতে হবে। আগামীদিনে ঐক্যবদ্ধ আন্দোলন হবে এবং সেটা বিএনপির নেতৃত্বের হবে।
তিনি বলেন, এক বছরে ৩৫ বার পণ্যের বাড়লেও সাত বছরে একবারও শ্রমিকদের বেতন বাড়ে না। ব্যবসায়ীদের লোকসান কমাতে তেলের দাম বাড়ালো সরকার কিন্তু শ্রমিকদের কষ্ট লাঘবে তাদের বেতন বাড়ালো না কেন?
নজরুল আরও বলেন, সয়াবিন তেলের দাম প্রতি লিটারে একেবারে সাত টাকা বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সাতবার দাম বাড়ানো হয়েছে। এই পর্যায়ে এসে প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে ৪৫ টাকা। ব্যবসায়ীরা যুক্তি দেখিয়েছেন করোনার কারণে তাদের অনেক লোকসান হয়েছে বলে তেলের দাম বাড়ানো হয়েছে। অথচ যে পরিমাণ তেল মজুত রয়েছে সেটা দিয়ে আরও তিন মাস চলার কথা। মানববন্ধনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য দেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com