বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় মৃত্যু আরও ১৭৫৪ জন

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ১,৭৫৪ জনের। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৪ জন, যা একক দেশ হিসেবে বিশ্বের সর্বোচ্চ মৃত্যু।

নতুন আক্রান্তের সংখ্যাও বেড়েছে অনেক। সাড়ে ২৬ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৩৫০ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪১৪ জন।

এদিকে কোভিড-১৯ এ প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়াল্ডওমিটারের তথ্যে বলা হয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮৬ হাজার ৯১২ জনের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন।করোনা থেকে মুক্ত হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন।গুরুত্র অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ৪ লাখ ৪ হাজার ৯৩৯ জন। বৃহস্পতিবার রাতে বিশ্বে করোনাভাইরাসে মোট মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে। আর আক্রান্ত ৪৪ লাখ ৪৫ হাজার ছুঁই ছুঁই।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com