শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজবাড়ীতে ভূমিহীনদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গড়াই নদীর জেগে উঠা চরের ৯.৪২ একর জমি বন্দোবস্ত পেলেও ভোগদখল করতে পারছে না ১৯টি ভূমিহীন পরিবার। রাতে ও দিনে এলাকার প্রভাবশালী চক্র জমি দখল করে চাষাবাদ শুরু করেছে। এতে দু’গ্রুপের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এরই অংশ হিসেবে রবিবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে ওই সব ভূমিহীন পরিবারের সদস্যরা। সে সময় বক্তৃতা করেন, মোঃ বদিউজ্জামান, আমজাদ হোসেন, আজিজ মহাজন, হাসান বিশ্বাস, মতিয়ার রহমানসহ অন্যান্যরা। পরে তারা জেলা প্রশাসকের কাছ স্মারকলিপি প্রদান করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com