শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতিতে বিএনপিকে মানুষ আওয়ামী লীগের বিকল্প ভাবতে পারছে না। গতকাল রবিবার (৩১ অক্টোবর) তাঁর বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, ভুল থেকে শিক্ষা নিতে না পারাই বিএনপির বড় ব্যর্থতা। ভুল থেকে শিক্ষা নেওয়ার সৎ সাহস আছে বলেই আওয়ামী লীগের জনপ্রিয়তার পাল্লা এখন অনেক ভারী। তাই বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে বলেও দাবি করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিরোধী রাজনৈতিক দল হিসেবে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন বিএনপির রাজনীতিতে নেই। নেই কোন রাজনৈতিক ইতিবাচক কর্মসূচি। সরকার চায় শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল কিন্তু বিএনপি মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলতে চায়। তাদের আন্দোলন কথা সর্বস্ব এবং ভার্চুয়াল। বিএনপির এসব কর্মসূচির সাথে জনগণ ও রাজপথের কোন সংযোগ নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতারা সর্বত্র নৈরাজ্য দেখতে পায়। তারা দেশের ভালো কিছু দেখতে পায় না। বিএনপি সকালের স্নিগ্ধ আলোয় দেখেন সন্ধ্যার অন্ধকার, তারা এতটাই একচোখা যে – গত একযুগের বেশি সময় সরকারের একটা ভালো কাজও দেখতে পাননি। বিএনপি জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়েছে। তিনি বলেন, বিএনপি নেতারা বলেছেন চতুর্দিকে নাকি শ্বাসরুদ্ধকর অবস্থা, মানুষ পরিবর্তন চায়। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির অবস্থাই এখন শ্বাসরুদ্ধকর। একদিকে নির্বাচন ও আন্দোলনের ব্যর্থতা। অপরদিকে কর্মী সমর্থকদের হতাশা। সবমিলিয়ে বিএনপির রাজনীতিতে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে।
আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, হঠকারী রাজনীতি এবং ধর্মান্ধ ও ক্ষমতালোভী নেতৃত্ব বিএনপিকে আজ কঠিন সময়ের মুখোমুখি দাঁড় করিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি খাতে এসেছে ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধির অগ্রযাত্রা। এ অবস্থায় দেশের মানুষ বিএনপির অপরাজনীতির পরিবর্তন চায়।
তিনি বলেন, বিএনপি যদি নিজেদের বদলাতে না পারে, তাহলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হতে হবে মুসলিম লীগের মতো। দেশের মানুষ বিএনপির উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর লালন-পালন থেকে পরিবর্তন চায়, চায় বিএনপি জনগণের প্রতি দায়িত্বশীল হোক। জনগণ চায় বিএনপি অগণতান্ত্রিক পথে না হেঁটে ক্ষমতায় যাওয়ার জন্য স্বীকৃত ও সাংবিধানিক পথে আসুক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com