শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির সাথে যারা আছে প্রত্যেকেই সমমনা : রিজভী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

বিএনপির সাথে জোটে যে দলগুলো আছে সবাইকে সমমনা মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। এ ব্যাপারে তিনি বলেছেন, আমরা যারা বিএনপির সাথে জোটে আছি, প্রত্যেকেই সমমনা। আমরা যেকোনো ধর্মের মানুষ হতে পারি, মসজিদে কিংবা মন্দিরে যেতে পারি। কিন্তু আমরা মানবিকতার কথা বলি। আমরা মানবিকতায় বিশ্বাস করি। সুতরাং আমরাই সবচেয়ে বড় অসা¤প্রদায়িক দল। গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারী অধিকার ফোরাম আয়োজিত গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকারের নীতিমালা হলো- বহির্বিশ্বকে বুঝানো, ‘আমরাই একমাত্র অসা¤প্রদায়িক রাজনৈতিক দল। আর বিএনপি সা¤প্রদায়িকতাকে উস্কে দেয়। তারা (আওয়ামী লীগ) গোপনে সা¤প্রদায়িক হামলা করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চালায়। এটাই হলো তাদের রাজনৈতিক নীতিমালা।’ রিজভী বলেন, ‘আমরা সব ধর্মের মানুষ যুগের পর যুগ মিলেমিশে একসাথে বসবাস করছি। আমাদের সময়ে আমরাও পূজায় অংশ নিয়েছি। হিন্দুরা আমাদের সমাদর করেছে। এ সময় বর্তমান সরকার এই স¤প্রীতি নষ্ট করেছে বলে দাবি করেন তিনি। বৈঠকে নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া গোল টেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলসহ কেন্দ্রীয় নেতা এবং দেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক পেশাজীবী ব্যক্তিরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com