শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নাচোলে ডাসকোর উদ্যোগে পরিচিতি কর্মশালা

সোহেল রানা নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাসকো’র উদ্যোগে পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিাবর নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র মিলনায়তনে এ পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনর রিভাইভ প্রকল্পের সহযোগীতা করেছেন এ্যাম্বাসী অব সুইজারল্যান্ড এবং হেক্সইপার। উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসে মো. শামীম, উপজেলা সমাজ সেবা অফিসার আল গালিব। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডাসকো রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার আলতাব হোসেন। কর্মশালায় রিভাইভ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেই সাথে উত্তর পশ্চিমাঞ্চলের আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠির অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সহনশীল বিষয়ে বক্তব্য রাখেন ডাসকোর রিভাইভ প্রকল্পের স্বমন্বয়কারী শ্রী নারায়ন চন্দ্র। অনুষ্ঠানে নাচোল, কসবা ও নেজামপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণসহ আদিবাসী নেতা, ডাসকো ফাউন্ডেশনের অন্যান্য সহযোগী সংগঠনের কর্মকর্তা/কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com