শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নগরকান্দায় নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

বেলায়েত হোসেন লিটন নগরকান্দা (ফরিদপুর) :
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

ফরিদপুরের নগরকান্দায় নির্বাচনি আচরণ বিধি ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা অডিটোরিয়াম হলে উপজেলা প্রশাসন ও সকল রিটার্নিং কর্মকর্তার আয়োজনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার। অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম), সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন,  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ লিটন মিয়া, রিটার্নিং কর্মকর্তা শেখ তানভীর আকতার ও তাপস শাখারী। আগামী ১১ নভেম্বর নগরকান্দায় দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থীদেরকে আচরন বিধি সম্পর্কে সচেতন করেন অতিথি বৃন্দ। নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে বলে প্রার্থীদেরকে আশ্বস্ত করেছে জেলা প্রশাসক  অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com