শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুস্থ হয়ে উঠছেন খালেদা জিয়া

শাহ্জাহান সাজু:
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে গতকাল সোমবার বিকেলে জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম সুস্থ হয়ে উঠছেন। আর মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন হাসপাতালে কেবিন আছেন। আর মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার পাশে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে থাকছেন।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত ১২ অক্টোবর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৫ অক্টোবর তার শরীর থেকে নেয়া টিস্যুর বায়োপসি করা হয়। রোববার বায়োপসি রিপোর্ট তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের হাতে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com