রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী মারা গেছেন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ নভেম্বর, ২০২১

প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী ও সেতারশিল্পী তাহেরা চৌধুরী মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৫ বছর। তাহেরা চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই হাসান উজ জামান মনি (জুডো মনি)। তিনি বলেন, তাহেরা চৌধুরী নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে তিনি আঘাত পান। সেদিন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসান উজ জামান মনি বলেন, আজ সোমবার (১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন ছিলেন। তিনি বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী করেছেন। দেশের বাইরে বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। তাহেরা চৌধুরীর বাবার নাম খান সাহেব বদর উদ্দীন আহমেদ। মায়ের নাম হাসিনা বেগম। ২০১৪ সালের ৩০ নভেম্বর শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com